Arogyam Hair Transplant and Cosmetic Surgery Clinic
Arogyam Hair & Cosmetic Clinic, Guwahati, Assam 8811077011, 7637089211 guwahatihairtransplant@gmail.com

কেশ প্রতিস্থাপনের খরচ

কেশ প্রতিস্থাপন প্রক্রিয়ার খরচে ব্যাপক হেরফের হয়।

প্রক্রিয়ার খরচ হিসেব করা হয় প্রতিটা চুলের ভিত্তিতে – তার মানে চুল প্রতি খরচ হতে পারে $5 (5 ডলার) বাb9250 (₹ 250), মার্কিন যুক্তরাষ্ট্রে গড় খরচ, যার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে 1000 কেশ প্রতিস্থাপনের খরচ পড়বে b92,50,000 (₹2.5 লক্ষ)। এর সঙ্গে ওটি চার্জ, ট্যাক্স প্রভৃতির মত আরো কিছু অতিরিক্ত চার্জ।

কী ধরনের প্রক্রিয়া করা হবে প্রথমত তার উপর খরচের হেরফের হয়। স্ট্রিপ পদ্ধতির থেকে FUE অনেক বেশি খরচসাপেক্ষ, কারণ এর অনেক সুবিধা রয়েছে এবং শুধুমাত্র কিছু শল্যবিদই এটা করতে পারেন। FUE-তে স্ট্রিপ পদ্দতির তুলনায় শল্যবিদের বেশি সময়ও লাগে।

এলাকা অনুযায়ীও খরচের হেরফের হয়- ছোট শহরের তুলনায় সাধারণত বড় শহরে খরচ বেশি পড়বে। বিভিন্ন ক্লিনিকেও খরচের হেরফের হয়- যাদের বড় পরিকাঠামো তারা সাধারণত ছোট, সিঙ্গল ডক্টর ইউনিটের তুলনায় বেশি টাকা চার্জ করে

ভারতে কেশ প্রতিস্থাপনের খরচ চুল প্রতি ₹40 থেকে ₹100-র মধ্যে হেরফের করে। এই মাত্র আলোচনা অনুসারে খরচ নির্ভর করে FUE করা হবে কি হবে না, সেন্টারের মাপ, সেসবের উপর। কলকাতা ও দিল্লির একটা স্ট্যান্ডার্ড ক্লিনিকে FUE প্রতিস্থাপনে গ্রাফ্ট প্রতি ₹50 থেকে₹70 খরচ পড়ে। কিছু লাক্সারি ক্লিনিকে খরচ গ্রাফ্ট প্রতি ₹100 পর্যন্ত হতে পারে। মেট্রো শহরগুলিতে মেডিক্যাল খরচ বেশি যা উত্তর-পূর্বের মতো এলাকায় সামর্থ্যের মধ্যে নয়।

আরোগ্যম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক গ্রাফ্ট প্রতি খরচে এখন একটা আকর্ষণীয় ছাড় মূল্যে পাওয়া যাচ্ছে, 1000গ্রাফ্টের উপর গ্রাফ্ট প্রতি ₹45 মূল্য (আগে খরচ হলো ₹50)।

বড় প্রক্রিয়াগুলিতে বিশেষ ছাড়ও দেওয়া হয় যেমন 2000গ্রাফ্টের বেশি হলো গ্রাফ্ট প্রতি খরচ ধরা হয় ₹40।

এই খরচের সঙ্গে সামান্য একটা ওটি চার্জ যুক্ত হয় যা প্রক্রিয়ার সময় অনুযায়ী হেরফের করে এবং গ্রাফ্টের সংখ্যা অনুযায়ী নয়।

উত্তর পূর্বের বেশিরভাগ মানুষ নানা রকম প্রতিবন্ধকতার কারণে একটা সেসনে প্রায় 500 থেকে 1000গ্রাফ্ট করায় এবং তাই একটা প্রতিস্থাপনের জন্য সাধারণত গড়ে ₹ 24,000থেকে₹48,000 খরচ পড়ে।

এই মূল্যগুলি হলো হাসপাতালের বেঁধে দেওয়া দাম এবং এগুলি প্রত্যেকের জন্য একই। এই মূল্যে ইতিমধ্যেঁ প্রচুর ছাড় দেওয়া হয়েছে এবং নতুন করে আর কোনো ছাড় দেওয়া হয় না।

এই অঙ্কটাই মোট খরচ এবং আর কোনো লুকোনো খরচ নেই। বাইরের খরচের মধ্যে অন্তর্ভুক্ত: প্রায় ₹ 1000-র পরীক্ষা যা ডাউনটাউন ওটির জন্য আবশ্যিক এবং ₹ 600-র রেজিস্ট্রেশন। ওষুধ দামী নয়, মোটামুটি ₹ 600-র মতো লাগে।

করা হয়েছে গ্রাফ্টের সংখ্যা অনুযায়ী আনুমানিক খরচ জানতে এই টেবিলটি দেখুন।

দাম জানার জন্য এখানে ক্লিক করুন

আরোগ্যম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক বেতনভোগী লোকদের 0% সুদ-বিহীন কিস্তির সুযোগ দিয়ে থাকে। এর জন্য শর্তগুলি হলো:

  • কিস্তির সুবিধা শুধুমাত্র সরকারী, আধা-সরকারী বা বহুজাতিক প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মীদের জন্যই পাওয়া যায়।
  • কিস্তি ব্যবস্থার সুবিধা নেওয়ার জন্য হসপিটালের সঙ্গে একটা আইনী চুক্তি স্বাক্ষর করতে হবে। এই চুক্তিটি প্রতিজ্ঞাবদ্ধ করানো হয় এবং কোনো ধরনের অনধিকার চর্চার জন্য আইনী ব্যবস্থার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার থাকবে ক্লিনিকের হাতে।
  • কিস্তি পরিশোধের জন্য আনুষ্ঠানিকতা পূরণ করতে প্রক্রিয়ার আগের দিন রোগীকে অবশ্যই হসপিটালে আসতে হবে।
  • রোগীকে অবশ্যই গত দু মাসের স্যালারি স্লিপ দেখাতে হবে। সাধারণত কিস্তি হিসেবে প্রদেয় টাকার অন্তত তিন গুণ হতে হবে মাসিক বেতন।
  • রোগীকে গত তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টও পেশ করতে হবে এবং সাধারণভাবে সেটা ভালো অবস্থায় থাকতে হবে।
  • প্রক্রিয়ার দিনের মোট খরচের অর্ধেক জমা দিয়ে দিতে হবে এবং বাকি অর্ধেক তিনটি কিস্তিতে দিতে হবে।
  • বাকি তিনটি কিস্তি পরিশোধের জন্য সই করা তিনটি পোস্ট ডেটেড ও বৈধ চেক পেমেন্টের সঙ্গে দিতে হবে।
  • ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মতো পরিচিতি পত্র এবং প্রতিষ্ঠানের পরিচিতি পত্রের মতো চাকরির প্রমাণপত্রের ফোটোকপিও পেমেন্টের সময় দিতে হবে।
  • বৈধ চেক না থাকলে কিস্তির পরিশোধ বিবেচিত হবে না।

আরোগ্যম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকে খরচ ন্যূনতম রাখা হয়েছে। FUE-এর মাধ্যমে প্রক্রিয়া করা ও হাসপাতালের ওটির পূর্ণ নিরাপত্তা ও স্টেরিলিটি ব্যবহার ও তাদের কর্মী ও পুরোপুরি আধুনিক ওটি ব্যবহার সত্ত্বেও এটা করা হয়েছে। এটা উত্তর-পূর্বের মতো জায়গা যেখানে এই পদ্ধতি এখনও আপেক্ষিকভাবে অপরিচিত সেখানে ওই প্রক্রিয়ার পূর্ণ সুবিধা এনে দেওয়ার সুযোগ দিচ্ছে। যাঁদের উচ্চ পর্যায়ের টাক সাধারণত তাঁদের 1000 থেকে 2000 চুলের প্রয়োজন হয় আবার সময়ের সাথে সাথে হেয়ারলাইনের চুল পড়ে গিয়ে যাঁদের টাকের স্তরটা কমের দিকে মাত্র 500 চুল দিয়েই একটা দারুণ প্রভাব দেখা যেতে পারে।

hair transplant in Guwahati

FUE প্রক্রিয়ার একটা বড় সুবিধা হলো রোগীকে কেয়েকটা পর্জায়ে প্রক্রিয়াটা করানোর সুযোগ দেয় তাতে এক সাথে খরচের বোঝাটা চেপে যায় না। উদাহরণ হিসেবে একজন রোগীর যদি টাক ঢাকতে 1500 চুল লাগে, তাহলে তিনি একটা সেসনে মাত্র 500 লাগাতে পারেন, তারপর 3-6মাস পর আবার একটা সেসনে আরো 500 লাগালেন এবং এইভাবেই পরে তৃতীয় সেসন করলেন, এতে খরচটা ভাগ হয়ে যায়। এইভাবে তিনি আর্থিক চাপ না নিয়েই ‘কিস্তি’র ভিত্তিতে একই সুবিধা পেতে পারেন। 500 চুল ব্যবহার করে একটা ভালো ঘন ‘ফোরলুক’ দেওবার জন্য কাজে লাগানো যেতে পারে, যা টাক কমাতে খুবই কার্যকরী হয়। বাস্তবে আরো চুল সামগ্রিক প্রভাবকে আরো ভালো করার জন্য লাগানো হয়।

এইভাবে প্রতিস্থাপনের ভেঙে ফেলার আরো একটা সুবিধাও রয়েছে, এতে চুলের বৃদ্ধিটা নাটকীয় হয় না এবং নজরে পড়ে না। সেলিব্রিটি ও অন্যান্য যারা সবসময়ে লাইমলাইটে থাকেন তাঁরা প্রায়শই এই ধরনের বিতরিত সেসনে যেতে পছন্দ করেন, এতে তাঁদের চেহারায় হঠাৎ করে কোনো পরিবর্তন আসে না যা থেকে টিপ্পনি আসতে পারে।

কেশ প্রতিস্থাপন হলো এককালীন খরচ। এর মোটেই আর কোনো রক্ষণাবেক্ষণ খরচ নেই এবং কোনো দেখভাল ছাড়াই আপনার সারা জীবন ধরে এই চুল থেকে যায়।

চুল আপনাকে একটা তরুণ ও যৌবনে ভরপর চেহারা এনে দেবে এবং এটি শুধুমাত্র আপনাকে সামজিকভাবেই সাহায্য করবে না, এটা আপনার পেশাগত জীবনেও সাহায্য করে। চুল বনাম টাক এবং চুলওয়ালা আমেরিকান রাষ্ট্রপতি সম্পর্কে একটা হাস্যরসাত্মক নিবন্ধ এখানে পড়ুন। আপনাকে কেমন দেখতে হবে প্রতিস্থাপন শুধুমাত্র সেটাই বদলায় না, বরং এটা আপনাকে আরও আত্মবিশ্বাস ও ক্ষমতা যোগায়; বহু গবেষণায় দেখা গেছে যে টাকওয়ালা মানুষের থেকে চুলওয়ালা মানুষ বৃহত্তর আস্থা ও বিশ্বাস স্থাপন করতে সক্ষম।

কখনও কখনও ফোনে বা ওয়েবসাইটে অনুসন্ধান করার পরলোককে অনেক কম মূল্যের কথা বলা হয়। এটা মনে রাখা উচিত যে এই ধরনের দাম সবসময়েই সন্দেহজনক। এটা রোগীকেই নিশ্চিত করতে হবে যে তিনি কিছু বেআইনী ও অ-নিরাপদ ক্লিনিকের দ্বারা প্রভাবিত হবেন কিনা। এই ধরনের ক্লিনিকগুলি ক্রেতা ধরতে যা খুশি প্রস্তাব দেবে এবং এব্যাপারটা কেবলমাত্র তখনই জানা যাবে যখন তাঁদের আসল চেহারাটা সামনে আসবে।

আরোগ্যম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক অন্য কোনো সেন্টার প্রস্তাবিত কম দাম নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। এটা ভারতের নামী ক্লিনিকগুলির প্রস্তাবিক সবচেয়ে কম দামগুলির মধ্যে অন্যতম, যদিও কম মানের ক্লিনিক আরো সস্তা দামের প্রস্তাব দিতে পারে। আমরা কেবল গুণমান নিয়ে প্রতিযোগিতায় আছি, দামের জন্য নয়।

আরোগ্যম হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক গুণমাণ নি্শ্চিত করতে 6X হাইনে আতস কাঁচ, ব্লান্ট টাইটেনিয়াম পাঞ্চ, সর্বোত্তম স্টেরিলাইজেশন ও অন্যান্য চর্চার মতো সবচেয়ে ভালো যন্ত্রপাতি ব্যবহার করে কারণ এক প্রাথমিক সস্তা প্রক্রিয়ার থেকে শেষ পর্যন্ত দৌড়োনোটাই হলো অনেক বেশি সাশ্রয়ী।

অন্তিম আনুমানিক খরচ ও দাম সম্পর্কে আরো আলোচনা করতে সেন্টারে যোগাযোগ করুন।

Get in touch

We will call you back on this number. Privacy policy