Arogyam Hair Transplant and Cosmetic Surgery Clinic
Arogyam Hair & Cosmetic Clinic, Guwahati, Assam 8811077011, 7637089211 guwahatihairtransplant@gmail.com

চুল পড়ার কারণ

hair transplant in Guwahati

এটা হলো এমন একটা পরিস্থিতি যা কেবলমাত্র পুরুষদেরই হয়। 20 বছর থেকে বৃদ্ধ বয়স যে কোনো বয়সেই এটা হতে পারে।

মেল প্যাটার্ন বাল্ডনেসের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। যা জানা গেছে তা হলো এটা জেনেটিক্স সাথে যুক্ত এবং টেসটোসটের মাত্রার সঙ্গেও এর যোগাযোগ রয়েছে।পুরুষদের টাকের নিঃসন্দেহে একটি জেনেটিক উপাদান- আগে ভাব হতো যে এটা মূলত মায়ের দিক থেকে আসে তবে এখন জানা গেছে টাকের জন্য জিন মা অথবা বাবা যে কারোর থেকেই আসতে পারে। এটাও জানা গেছে যে এর সঙ্গে টেসটোসটের মাত্রার যোগাযোগ রয়েছে তাই টেসটোসটের-বিরোধী ওষুধ টাক লাঘব করতে পারে। তবে এটা সঠিকভাবে কতটা যুক্ত তা জানা যায়নি, কারণ টাক রয়েছে এবং টাক নেই এমন মানুষের টেসটোসটের মাত্রার মধ্যে ফারাকটা জানা নেই।

সাধারণত টাক শুরু হয় হেয়ারলাইন সরে যাওয়া দিয়ে। প্রাথমিকভাবে হেয়ারলাইন সময়গত অঞ্চলে সরে যায়, একটা M আকৃতির প্যাটার্ন তৈরি করে। ধীরে ধীরে মাঝের অংশটাও খোওয়া যায়, উলটোনো U আকৃতি তৈরি করে। এছাড়া মাঝ থেকেও চল পড়ে যায়। অনেকের মাঝ থেকেই চুল পড়া বেশি হতে পারে, আবার অন্যদের মাঝের চুল না পড়ে সামনের দিকের চুলই বেশি পড়ে।

MPB-তে আসলে চুল পড়ে না। টাকওয়ালা মানুষ প্রায়শই খুবই উদ্বেগের মধ্যে পড়ে যান যখন তাঁরা দেখে যে বালিশে প্রচুর চুল পড়ে রয়েছে কিংবা স্নান করার সময় অনেক চুল পড়ে গেছে, কিন্তু বাস্তবে তাঁদের টাকের সঙ্গে এই চুল পড়ার কোনো সম্পর্ক নেই। MPB বা মেল প্যাটার্ন বাল্ডনেসে কেশ গুটিকা বা চুলের গোড়া ধীরে ধীরে ছোট ও পাতলা হয়ে যায়, এবং তারপর চুলও সূক্ষডম ও খাটো হয়ে যায়। এইভাবে ধীরে শধীরে টাকের জায়গায় স্কাল্প আরো বেশি করে দেকা যেতে থাকে। চুলের কোনো ক্ষতি হয় না, বরং এতে পাতলা ও ছোট হয়ে যাওয়ায় চুলের গুনমানের ক্ষতি হয়। লোকটা ধীরে ধীরে নজর করেন যে তাঁর টাকের জায়গায় চুল কাটার কোনো দরকারই পড়ছে না। এমনকি মারাত্মক টাক রয়েছে এমন মানুষেরও স্কাল্পে সম্পূর্ণ টাকের জায়গাতে আতস কাঁচ নিয়ে দেখলে দেখা যায় যে সেখানে কিছু চুল এখনও রয়েছে। তবে সেগুলি খুব পাতলা এবং খালি চোখে প্রায় দেখাই যায় না, এবং এগুলি খুবই ছোট।

মহিলাদেরও টাক পড়ে, তবে পুরুষদের তুলনায় এটা কম স্বাভাবিক। মহিলাদের টাকের ধরন যদিও আলাদা। মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট প্যাটার্নের বদলে গোটা মাথা জুড়েই চুল কমতে থাকে। এটাকে বলা হয় ফিমেল প্যাটার্ন বাল্ডনেস। ফিমেল প্যাটার্ন বাল্ডনেসও জিনেটিক, তবে সরাসরি হর্মোনের সঙ্গে এর কোনো যোগ নেই।

অ্যান্ড্রোজিনেটিক বাল্ডনেস বা মেল প্যাটার্ন বাল্ডনেস ছাড়াও চুল পড়ার আরো কিছু কারণও রয়েছে:

টেলোজেন এফ্লুভিয়াম:: এটা কোনো ট্রমা বা চাপ থেকে হয়- যেমন মানসিক চাপের একটা সঙ্কটজনক পর্যায়, সংক্রমণ বা অতি জ্বরের মতো সঙ্কটজনক রোগ, বড় অস্ত্রোপচার প্রভৃতি। এর ফলে চুল রেস্টিং ফেজে চলে যায়। এই কারণ হঠাৎ করে একটা ঘটনার প্রায় এক থেকে তিন মাসের মধ্যে অনেকটা করে চুল ঝরতে থাকে। এই কারণে বালিশে বা স্নানের সময় অনেকটা করে চুল পড়ে যায়।

ওষুধ:: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ বা কোলেস্টেরলের জন্য ব্যবহৃত বেশ কিছু ওষুধের কারণে চুল পড়তে পারে।

আয়রন মেটাবলিজম: আয়রন মেটাবলিজমের ঘাটতি থেকে চুল পড়তে পারে। এমনকি অ্যানেমিয়া না থাকলেও আয়রন মেটাবলিজমের সমস্যার কারণে চুল পড়ে।

হাই কোলেস্টেরল: চুল পড়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো হাই কোলেস্টেরল। এর কারণে রক্ত সংবহন কমে যায় এবং তা থেকে স্কাল্পের চুল পাতলা হয়ে যায়।

হাইপোথাইরয়েডিজম: কম থাইরয়েড হর্মোনের কারণেও চুল পড়ে।

ডায়াবেটিস: ডায়াবেটিস থেকেও চুল পড়তে পারে কারণ এতে চুলের গোড়ায় রক্ত সরবরাহ কমে যায়।

পুষ্টির ঘাটতি: পুষ্টির ঘাটতি বিশেষ করো জিঙ্ক, বায়োটিন ও প্রোটিনের ঘাটতির কারণে চুল পড়ে।

অ্যালোপেসিয়া এরিয়াটা: এটা হলো এমন একটা অটোইমিউন পরিস্থিতি যার কারণে একটা ছোট আবদ্ধ জায়গায় চুল পড়ে যায়, সাধারণ একটা ছোট গোলাকার জায়গায় কোনো চুল থাকে না। এর সঠিক কারণ যদিও জানা যায়নি।

অ্যালোপেসিয়া টোটালিস এবং অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস: এটা হলো সেই অবস্থা যখন অ্যালোপেসিয়া এরিয়াটা আরো সম্প্রসারিত হয়ে স্কাল্পের পুর চুল ঝরে যায় (অ্যালোপেসিয়া টোটালিস) এবং এমনকি গোটা শরীরজুড়ে যেমন ভ্রু, বগল থেকে চুল লোম ঝরে যায়। পিউবিক হেয়ার বা তলপেটের নিচের অংশের লোম অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস পর্যন্ত থেকে যায়। এটা হলো সেই অটোইমিউন পরিস্থিতির প্রকোপবৃদ্ধি যার কারণে অ্যালোপেসিয়া এরিয়াটা হয়।

স্কেয়ারিং অ্যালোপেসিয়া: লিউপাস ডিসকয়েড, স্ক্লেরোডার্মা প্রভৃতির মতো ত্বকের বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে যায় তবে এই ধরনের চুল পড়া কোনো ক্ষতচিহ্ন থেকে হয়।

মেল প্যাটার্ন বাল্ডনেস ছাড়া এগুলিই হলো অন্যান্য সমস্ত কারণ যা থেকে চুল পড়ে। আরো গুরত্বপূর্ণ হলো এগুলি মেল প্যাটার্ন বাল্ডনেসের সঙ্গে জুড়ে যেতে পারে এবং আরো চুল ঝরিয়ে দিতে পারে। তাই চুল পড়ে যাচ্ছে যে রোগীর তাঁর চিকিৎসার সময় এই সমস্ত কারণগুলি অবশ্যই বিবেচনা করতে হবে।

Get in touch

We will call you back on this number. Privacy policy